This bengali blog is unique and special health tips ,book,magazin,story are public

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, 20 February 2019

21st Mother language day

বাংলাটা ঠিক আসেনা
      21st February

গর্ব করে বলেন দাদা
'বাংলাটা ঠিক আসেনা'
মাতৃভাষা না জানাটা
ঠিকঠাক যেন সাজে না ।
'ডিবেট' করুক 'রাইমস' পড়ুক
নেইকো ক্ষতি তাতে
বাংলাটা ঠিক শিখে নিলে
বাদ যাবেনা 'জাতে' ।

হোক না ওর গুলে খাওয়া
'ইংলিশ' কিংবা 'হিন্দি'
বাংলাটা ঠিক না শিখলে
থাকবে হয়ে 'বন্দি' ।
'মাদার' কিংবা 'মাম্মি' তে
মায়ের স্বাদটা আসেনা,
বাংলা ভাষা না জানাটা
ঠিকঠাক যেন সাজে না ।

বাংলার কিছু বোঝেন দাদা ?
চমক খুঁজেন বাংলা ভাষায়,
বাংলা সবার গর্ব , জানেন ?
অন্য ভাষা যার পাশেই নেই ।
স্বপ্নগুলো যাদের চোখে
বাংলা ছাড়া ভাসেনা,
গর্ব করে তারাই বলেন
বাংলাটা ঠিক আসেনা ।

ঘি খেলে কুকুরের যে
পেটে মোটেও সয়না,
বাংলাও যে ঘি এর মতো
সবার মুখে রয়না ।
ভাষা দিবস কবে হয়
যারা কিছুই জানেনা,
গর্ব করে তারাই বলেন
'বাংলাটা ঠিক আসেনা' ।

চেনেন আপনি 'নজরুল'কে ?
জানেন 'রবি'র গল্প ?
না জানলে জেনে নিবেন
সময় পেলে অল্প ।
নাচতে শিখুন, উঠোনের দোষ
দয়া করে আর দিবেন না,
লজ্জা করে বলুন দাদা
'বাংলাটা ঠিক আসেনা' ।

No comments:

Post a Comment

Bengali love story

  Bengali love story হঠাৎ শরীর খারাপ হওয়ায় দাদাকে হাসপাতালে ভর্তি করে আমি ওয়ার্ডের বাইরে ডাক্তারবাবু আসার অপেক্ষা করছিলাম। পাশে তাড়াহুড়ো...

Post Top Ad

Your Ad Spot