অভিমানে যেও না চলে
নন্দিতা মিশ্র
১৪.০৫.১৯
অভিমানে যেও না চলে।
এক সুন্দর ফুল হয়ে ফুটেছিলে তুমি,
তোমার সৌন্দর্য ও সুবাসে আজো বাঙালির হৃদয় মধুময়।
বর্ণ পরিচয়ের সাথে পরিচয় তো তোমার হাত ধরেই,
বাংলা গদ্যের জনক তুমি।
কত অভিধায় অভিহিত তোমার সত্বা।
আজ একবিংশ শতাব্দীর নোংরা রাজনীতি,
তোমায় আঘাত করতেও ছাড়ল না।
দিকে দিকে কত ফুলের ছড়াছড়ি... ঘাসফুল, পদ্মফুল...
তোমায় আর কি প্রয়োজন?
কল্লোলিনী কলকাতা আজ সন্ধ্যায় যে উপহার তুলে দিয়েছে তোমায়,
গ্রহণ কোরো তা।
কিন্তু যেও না চলে।
আজ রাতে তিলোত্তমা কলকাতার,
সেই সমস্ত জায়গায় জায়গায় যেও চুপি চুপি...
যেখানে রবীন্দ্রনাথ, নেতাজী সুভাষ সহ কত কত মহান ব্যক্তি
মাথা তুলে দাঁড়িয়ে আছেন আজও।
বোলো তাঁদের, কি মানসিক যন্ত্রণায় তুমি কাটাচ্ছ এখন।
বোলো তাঁদের, আসন্ন বিপদ তাঁদের দিকেও আসছে ধেয়ে।
পারবে কি বাঁচাতে এ সন্ত্রাস থেকে নিজেদের?
আর আমাদের???
অভিমান করে চলে যেও না।
তুমি তো সমাজ সংস্কারক।
এই ঘুণ ধরা সমাজের সংস্কার চায়,
স্বার্থপরতার অবসান চায়।
আজ আরো একবার স্বমহিমায় তোমার উপস্থিতি দরকার।
বিদ্যাসাগর তুমি,
দেখো এ সমাজ কোন বিদ্যায় আজ মাথা বিকিয়েছে?
দেখো শিক্ষার অবনমন।
দেখো সুন্দরের অপমৃত্যু।
দেখো মানবতার আত্ম বলিদান।
দয়ার সাগর তুমি,
এ শতাব্দীর মানুষের জীবনে দয়া লুপ্তপ্রায় শব্দ।
তাই এ আঘাত সহ্য করে তুমি চলে যেও না।
বরং শিক্ষা দাও, দাও দয়ার মানসিকতা।
শুভবুদ্ধি জাগ্রত হোক তোমার সংস্পর্শে।
রাজনীতি নয় মানব বোধ জাগ্রত হোক সকলের মাঝে।
শুধু এই লক্ষ্যে অভিমানে মুখ ফিরিয়ে নিও না।
অস্তিত্ব সংকট আমাদের, তাই ফিরে এসো।
আরো একবার ফিরে এসো।
সংগৃহীত Facebook

No comments:
Post a Comment