This bengali blog is unique and special health tips ,book,magazin,story are public

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, 13 February 2020

Silalipi | শিলালিপি


Bengali poem silalipi
(বাংলা কবিতা শিলালিপি )
           শিলালিপি
        কাশীনাথ সাহা
Bengali poem silalipi
বুকে যখন জমতে জমতে
পাথরখানি হচ্ছে ভারি
জীবন তখন উৎস মুখে
ঝকঝকে এক তরবারি।
দুঃখ গুলি পাতার মতো
উড়তে উড়তে নিচ্ছে ঘিরে
জীবন তখন কবিতামুখী
অক্ষর বুনে এই পাঁজরে।
কে যে কাকে কতোটা চিনে
শত্রু নাকি বন্ধু ভাবে
আপনজন তখন পাশেই
ভাসমান কি বৈভবে!
দুঃখ গুলি পাথর হয়
শ্যাওলা পড়ে নদীর জলে
মৃগনাভী সুগন্ধিতে
জীবন তবু বয়েই চলে।
বাঁকে বাঁকে স্বপ্ন কতো
কিছু থাকে কিছুতো জ্বলে
প্রজাপতি স্বপ্ন নিয়ে
প্রতিদিন পেখম মেলে।
সব কথা কি বলা যায়
একাকীত্বে সঙ্গোপনে
শিলালিপি পড়ে নিও
প্রিয় কবির উচ্চারণে।
(Bengali poem silalipi)

No comments:

Post a Comment

Bengali love story

  Bengali love story হঠাৎ শরীর খারাপ হওয়ায় দাদাকে হাসপাতালে ভর্তি করে আমি ওয়ার্ডের বাইরে ডাক্তারবাবু আসার অপেক্ষা করছিলাম। পাশে তাড়াহুড়ো...

Post Top Ad

Your Ad Spot